চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্ক বিচ্ছেদের পর যা বললেন সুস্মিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

সোশ্যাল হ্যান্ডেলে  ক’দিন আগেই প্রেমিক আর রহমান শলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন সাবেক বিশ্ব সুন্দরী ও  বলিউডের দাপুটে অভিনেত্রী সুস্মিতা সেন। প্রায় তিন বছরের সম্পর্ক ছিল সুস্মিতা সেন ও তার থেকে ১৮ বছরের ছোট প্রেমিক রহমানের।

তবে সম্পর্ক বিচ্ছেদের পরও যে সুস্মিতা ভেঙে পড়েননি এবার তারই ইঙ্গিত মিললো তার ইনস্টাগ্রাম পোস্ট থেকে।

সোমবার (৩ জানুয়ারি) সুস্মিতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে তার অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’এর একটি স্থিরচিত্র প্রকাশ করেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বন্দুক হাতে স্থির দৃষ্টিতে। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যে, ‘সবসময় কামড়ানোর দরকার নেই একটু ফোঁস করলেই হল। তোমাদের ভালবাসি।’

বি-টাউনে কান পাতলেই বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছিল সুস্মিতা-রহমানের বিচ্ছেদের খবর। অবশেষে গেল ২৩ ডিসেম্বর সুস্মিতা নিজেই ভক্তদের সামনে প্রকাশ্যে এনেছেন খবরটি। যদিও সে সময় সুস্মিতা এটিও জানিয়েছেন যে, তারা বন্ধু থাকবেন এবং আগের মতোই থাকবে তাদের ভালবাসা।

এছাড়াও সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, সবসময় সবকিছুতেই নিজের ১০০ শতাংশ দিতে পছন্দ করেন তিনি। প্রেমের বাঁধনে যখন ছিলেন তখনো নিজের ১০০ ভাগই দিয়েছিলেন। তবে মাঝে মাঝে দরজা বন্ধ হওয়ারও খুব প্রয়োজনীয়তা আছে, নইলে দুজন মানুষ আলাদা হতে পারেন না। তার এই মন্তব্যটি নজরে এসেছে অনেকেরই! কাছের কেউ কেউ যথেষ্ট অবাক, আবার কেউ কেউ প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রীর।

এর আগে বঙ্গ তনয়া অভিনেত্রী রানী মুখার্জির মুখে শোনা গিয়েছিল যে, সব বাঙালি মেয়েদের মধ্যেই একজন কালী বাস করে, যার ব্যতিক্রম নন সুস্মিতা নিজেও। ছবিতে বন্দুক হাতে স্থির দৃষ্টিতে সুস্মিতা তার নিজস্বতায় বিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞায় অটুট এমনটাই দৃশ্যমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়াপ্রেমবলিউড অভিনেত্রীবিচ্ছেদসম্পর্কসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ: প্রধানমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT