চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনার জন্য রাজনীতিবিদ ও গণমাধ্যমকে দুষলেন প্রধান বিচারপতি

পরাগ আজিমপরাগ আজিম
১১:১৬ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আইনজীবী এবং বিচারপতিরা নৈতিকতা, পেশার মর্যাদা ও সততা হারিয়ে ফেলছেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ’হীনস্বার্থ চরিতার্থ করতে’ গণমাধ্যমে ব্যবসাদারের মতো আচরণ করছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিচার বিভাগের সম্মান অক্ষুন্ন রাখতে সংবাদ মাধ্যমগুলোকে আরো সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি।

তবে বিচার বিভাগ নিয়ে কোনো সমালোচনা শুনতে নারাজ প্রধান বিচারপতি। বিশেষ করে রাজনীতিবিদরা সমালোচনা করলে তিনি খুব দুঃখ পান।

সুপ্রীম কোর্টের স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার শওকত আলী খানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এই দুঃখের কথা প্রকাশ করেন প্রধান বিচারপতি। সুপ্রীম কোর্ট মিলনায়তনে ওই সভার প্রধান অতিথি বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের বিচার বিভাগের মর্যাদা রক্ষা করতে সব পক্ষের প্রতি আহবান জানান।

প্রধান বিচারপতি বলেন,‘ শুধু আইনজীবীদের কথা বলবো না বিচারকরাও পেশাগত নৈতিকতা, সততা এরকম অনেক কিছুই হারিয়ে ফেলছি আমরা। প্রধান বিচারপতি হয়ে তখন খুব কষ্ট পেতে হয় যখন কিছু রাজনৈতিক দলের লোক এব্যাপারে কথা বলে। আইনজীবীরা যারা রাজনীতি করেন অথবা যারা শুধু রাজনীতি করেন তারা বিচার বিভাগকে কটাক্ষ করে বক্তব্য রাখবেন না’।

বিচার বিভাগের স্বাধীনতা থাকলে গণতন্ত্র থাকবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন,‘ আজ আমরা ডেমোক্রেসির কথা বলি, দেশে বিচার বিভাগের স্বাধীনতা থাকলেই গণতন্ত্র থাকবে’।

সংবিধানের রক্ষক বিচার বিভাগকে কটাক্ষ না করতে সব মহলের প্রতি আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুরেন্দ্র কুমার সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা-মিশর লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT