চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাবেক প্রধান বিচারপতি বইয়ে যা প্রকাশ করেছেন তা জাতির জন্য লজ্জাজনক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার আত্মজীবনীমূলক বইয়ের মাধ্যমে যা প্রকাশ করেছেন তা জাতির জন্য খুবই দুঃখ ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আ্যডভোকেট জয়নুল আবেদীন।

শুক্রবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল আবেদীন বলেন, ‘বর্তমানে বিচার বিভাগ নির্বাহী বিভাগের চাপের মুখে রয়েছে। বিচার বিভাগ সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সাবেক প্রধান বিচারপতি তার বইয়ের মাধ্যমে যা প্রকাশ করেছেন তা জাতীর জন্য খুবই দুঃখ ও লজ্জাজনক। যা সর্বোচ্চ আদালতের আইনজীবী হিশেবে আমাদের বিবেককে দংশন করে।

সদ্য প্রকাশিত ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ নামে সুরেন্দ্র কুমার সিনহার আত্মজীবনীমূলক এক বই অ্যামাজনের কিন্ডেল সংস্করণে বিক্রি হচ্ছে। ৬১০ পৃষ্ঠার ওই বইয়ের কিছু অংশ গত ১৯ সেপ্টেম্বর অ্যামাজনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যেখানে সাবেক এই প্রধান বিচারপতি লিখেছেন যে, কোন প্রেক্ষাপটে তিনি ‘হুমকির মুখে’ দেশ ছেড়েছেন এবং বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে বাধ্য হয়েছেন।

এদিকে এই বই সম্পর্কে মন্তব্য করতে গিয়ে গত ২০ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অন্তর জ্বালা থেকেই তিনি মনগড়া ওই বই লিখেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওই মন্তব্যকে উদ্ধৃত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন আজ বলেন, ‘হ্যাঁ, তার অন্তরজ্বালা রয়েছে।কারন, বাংলাদেশের বিচার ব্যাবস্থায় তার অনেক অবদান রয়েছে বলেই তার অন্তরজ্বালা থাকতেই পারে।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় এবং সেই রায়ের কিছু পর্যবেক্ষণকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের তীব্র সমালোচনার ‍মুখে ছিলেন সেই সময়ের প্রধান বিচারপতি এস কে সিনহা। গত বছরের ১৩ অক্টোবর ছুটিতে থাকা অবস্থায় তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন। সে সময় গণমাধ্যমকে দেয়া এক তিনি বিবৃতিতে বলেছিলেন, তিনি অসুস্থ নন, সম্পূর্ণ সুস্থ আছেন। চাপে নয়, ছুটি কাটাতে স্বেচ্ছায় বিদেশে যাচ্ছেন। তবে তিনি আর ফিরে আসেননি। ছুটিতে থাকার মধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয় প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। বিদেশ থেকে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নুল আবেদীনসুপ্রিম কোর্টসুরেন্দ্র কুমার সিনহাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

কুষ্টিয়ায় রাইস মিলের দূষণে ক্ষতিগ্রস্ত কৃষি ও পরিবেশ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT