আদালত

সাবেক প্রধান বিচারপতি সিনহাকে দেশে ফেরানোর দাবি ব্যারিস্টার খোকনের

ব্যারিস্টার খোকনসহ অন্য নেতারা সিনহা ফেরত আনার দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার খোকনসহ অন্য নেতারা সিনহা ফেরত আনার জন্য সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি এই দাবী জানান। এসময় ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশ ছাড়তে ও পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিলো। এমনকি মিথ্যা মামলায় তাকে সাজাও দেয়া হয়েছে। তাই এসবের সাথে যারা জড়িত তাদের বিষয়ে অবশ্যই তদন্ত করা উচিত। সেই সাথে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।

অন্যদিকে, মানি লন্ডারিংয়ের অভিযোগের এক মিথ্যা মামলায় তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়ার প্রেক্ষাপটে দেশ ছাড়তে বাধ্য হওয়া (জেলা জজ) বিচারক মোতাহার হোসেনকে দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণের দাবী জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি।

বিষয়:সাবেক প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট সুরেন্দ্র কুমার সিনহা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…