চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে বাংলাদেশে ‘দ্য ব্যাটম্যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘দ্য ব্যাটম্যান’। ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড় সাপেক্ষে তার একদিন আগেই (৩ মার্চ) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অগণিত দর্শকের কাঙ্খিত এ ছবি।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখায় টিকেট বিক্রি হচ্ছে।

বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীদের প্রিয় সুপারহিরো ‘ব্যাটম্যান’। এবার পর্দায় আসছে নতুন রূপে। এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু।

এর আগে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’ দেখে মানুষ প্রেমে পড়ে গিয়েছিলেন ক্রিস্টিয়ান বেল (ব্যাটম্যান), মাইকেল কেন (অ্যালফ্রেড), হিথ লেজার (জোকার) ও গ্যারি ওল্ডম্যান (কমিশনার গর্ডন)-এর। তাই নতুন ব্যাটম্যান ছবিটি নিয়ে অনেক জল্পনা ছিল মানুষের মনে।

‘দ্য ডার্ক নাইট ট্রিলজি’র মতো ভালো হবে তো? নাকি তা পেরিয়ে যাওয়া সম্ভব নয় ইত্যাদি। ক্রিস্টিয়ান বেল ছাড়াও ব্যাটম্যানের পোশাক গায়ে দিয়েছেন জর্জ ক্লুনি, মাইকেল কিটন, বেন অ্যাফ্লেক ও ভাল কিলমার। কিন্তু ম্যাট রিভ্স পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে এক অন্য উন্মাদনা শুরু হয়েছে। এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন।

সেই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’, ‘টোয়াইলাইট’, ‘রিমেমবার মি’খ্যাত রবার্ট প্যাটিনসন। ছবির ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’

Reneta

ট্রেলারের শুরুতে দেখা যায় পুলিশ এক ব্যক্তিকে একটি ক্যাফে থেকে গ্রেপ্তার করে। কফির কাপে ভেসে থাকতে দেখা যায় প্রশ্নবোধক চিহ্ন। পরের দৃশ্যে ব্যাটম্যানের কণ্ঠে গোথাম শহরের বর্ণনা শোনা যায়। ট্রেলারে একাধিক আইকনিক চরিত্রকে দেখা গেছে। তার মাঝে আছে জো ক্রাভিটজের ‘ক্যাটওম্যান’ এবং কলিন ফারেলের ‘দ্য পেঙ্গুইন’। ব্যাটম্যানের গাড়িটিও দেখা গেছে ট্রেলারে।

হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘দ্য ব্যাটম্যান’ ছবির শেষের অংশ দেখলে সিক্যুয়েল চাইবেন দর্শকরা। ছবির শেষটা নাকি চমকে দেয়ার মতো। ছবির প্রচারণা অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে রবার্ট প্যাটিনসন জানিয়েছেন, ‘ডার্ক নাইট’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা হবে ‘দ্য ব্যাটম্যান’। ছবির গল্প দর্শকের ধারণার বাইরে। একেবারেই ভিন্ন ধরনের গল্প। গল্পে কী আছে ধারণা করাও কঠিন। শেষটা চমকে যাওয়ার মতো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাটিকেটদ্য ব্যাটম্যানবাংলাদেশলিড বিনোদনসিনেমাসুপারহিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

কেনের পরের বিশ্বকাপ খেলার অনুপ্রেরণা হতে পারেন মেসি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন

জুলাই ১৬, ২০২৬

মাছ ধরার জালে মিললো ৮ ফুট লম্বা অজগর

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

জুলাই ১৬, ২০২৬

পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT