জনপদ

স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী উধাও, ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন ৬০ বছর বয়সী আব্দুল বাছেদ। স্ত্রী রেখা আক্তারের সন্ধান এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধারে সহযোগিতা চেয়ে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন আব্দুল বাছেদ। তিনি নগরের বেগুনবাড়ী এলাকার বাসিন্দা।

অভিযোগে আব্দুল বাছেদ জানান, প্রায় আট বছর আগে ইসলামী শরিয়ত অনুযায়ী রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে রেখা আক্তারকে বিয়ে করেন তিনি। তার দাবি, গত ৮ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার ও ব্যবসার নগদ তিন লাখ টাকা নিয়ে চলে যান রেখা। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় হাসিনা নামে এক নারীর সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন আব্দুল বাছেদ। তার দাবি, ওই নারী বিভিন্ন সময় রেখাকে এ কাজে প্ররোচনা দিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাছেদের ধারণা, খোয়া যাওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল কুমিল্লার বড় জনতা বাজার এলাকায় রেখার আত্মীয়স্বজনের কাছে থাকতে পারে। স্ত্রী ও মালামালের সন্ধান পেতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। কার্যকর তথ্য দিয়ে সন্ধান দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:৩ লাখ টাকা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিতীয় স্ত্রী উধাও স্বর্ণালংকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…