সপ্তাহে দুই দিন ‘সাকিন সারিসুরি’
প্রতি শনি ও রবিবার রাত ৮টায় চ্যানেল আইয়ের পর্দায় এক সময়ের তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘সাকিন সারিসুরি’

একটি নারী ও একজন পুরুষ প্রকৃতি পরিবেশে কথা বলছেন, পটভূমিতে সবুজ মাঠ ও গাছ দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
এক সময়ের তুমুল জনপ্রিয় মেগা ধারাবাহিক নাটক ‘সাকিন সারিসুরি’। যা চ্যানেল আইয়ের দর্শকরা আবারও দেখার সুযোগ পাচ্ছেন।
বৃন্দাবন দাসের রচনায় তারকাবহুল এই নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। প্রচার হচ্ছে প্রতি শনি ও রবিবার রাত ৮টায়।
অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সালাহউদ্দিন লাভলু, মোশাররফ করিম, আখম হাসান, সাজু মুনতাসেম, শাহনাজ খুশি, শানারেই দেবী শানু, নাজমুল হুদা বাচ্চু, গোলাম ফরিদা ছন্দা, আজিজুল হাকিম, রওনক হাসান, ওয়াহিদা মল্লিক জলি, মামনুর রশিদ, মাসুম আজিজ প্রমুখ।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






