চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তানেরা আমাকে আরও ভালো ও মজার মানুষ করে তুলেছে: কাজল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ০৯, মে ২০২০
বিনোদন
A A

‘যখন মা হয়েছি তখন প্রথমেই ভেবেছি যে এই কাজে অকৃতকার্য হওয়া যাবে না’- বলছিলেন বলিউড অভিনেত্রী কাজল। ১০ মে মা দিবস। বিশেষ এই দিন উপলক্ষে ভক্তদেরকে কাজল জানিয়েছেন তার মাতৃত্বের কথা।

কাজল মনে করেন মা হওয়াটা একটা পরীক্ষার মতো, যেখানে তিনি সব সময়েই সেরা হতে চেয়েছেন। প্রথম সন্তান নাইসাকে গর্ভে ধারণ করার পর তিনি বুঝতে পেরেছিলেন মাতৃত্ব কোনো সহজ কাজ না। গর্ভধারণের ছয় মাস পর তিনি বুঝতে পেরেছেন যে তিনি একা পারবেন না, সবার সাহায্য নিয়ে সন্তানদের বড় করে তুলতে হবে তার।

কাজল মনে করেন নাইসা এবং যুগ তাকে একজন ইতিবাচক মনের মানুষ করে তুলেছে। তিনি বলেন, ‘সন্তানেরা আমাকে আরও ভালো ও মজার মানুষ করে তুলেছে। মা হতে গিয়ে নিজেকে অনেক বদলাতে হয়েছে এবং এটা আমাকে অভিনয়ে আরও ভালো করতে সাহায্য করেছে।’

কাজল জানান, সন্তানরা সিনেমা দেখতে পছন্দ করে। কিন্তু তিনি নিজের সিনেমা খুব বেশি দেখতে দেননি তাদের। কারণ, সন্তানদের মতে সিনেমায় কাজল বেশি কাঁদেন। আর মায়ের কান্না দেখে তাদেরও কান্না পায়।

দুই সন্তান ও স্বামী অজয় দেবগনের সঙ্গে কাজল

মা তনুজার সঙ্গে সম্পর্ক বন্ধুর মতো কাজলের। তবে কাজের ব্যাপারে তারা আলোচনা করেননা। ১৬ বছর বয়স থেকে নিজের সিদ্ধান্ত নিজেই নেন বলে জানান কাজল।

কাজল বলেন, ‘মা অনেক উপদেশ দিতেন। তবে সেগুলো কখনোই মন দিয়ে শুনিনি। তবে যখন কোনো বিপদে পড়েছি, তখন মায়ের কথাগুলো কানে বাজতো।’

Reneta

মা দিবস উপলক্ষে কাজল বলেন, ‘সন্তানরা শুধু মনে রাখবে কীভাবে আপনি ওদের ভালবেসেছেন। শাসন, খাওয়ানো, যত্ন নেয়ার দিনগুলো মনে থাকবে না। তাই প্রতিদিনই তাদেরকে বুঝিয়ে দিন যে আপনি তাদের ভালোবাসেন। ‘

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অজয় দেবগণকাজলতনুজাবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিলিগুড়ি করিডোর’র দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করল পশ্চিমবঙ্গ সরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT