চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতর্কবার্তার সঙ্গে ‘ডিমেরিট’ পয়েন্টও পেলেন নাসির

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৪:২৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ের ৬ মিনিট পর টস করতে আসেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। এতে ক্রিকেটীয় আচরণবিধির ২.২.১ ধারা ভঙ্গ করায় সতর্ক করা হয়েছে তাকে। একইসঙ্গে সতর্ক করা হয়েছে দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্তকেও।

এ ধরণের কর্মকাণ্ডে সর্বোচ্চ শান্তি ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা। দোষ স্বীকার করে নেয়ায় অবশ্য জরিমানা গুনতে হচ্ছে না সিলেটের অধিনায়ক ও ম্যানেজারকে।

তবে জরিমানা করা না হলেও সতর্কবার্তার সঙ্গে নাসিরের পাশে যোগ হয়েছে একটি ‘ডিমেরিট’ পয়েন্ট। চার ‘ডিমেরিট’ পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন এই অলরাউন্ডার।

ম্যাচ শেষে ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও রিয়াজ উদ্দিন, থার্ড আম্পায়ার তানভীর আহমেদ ও ফোর্থ আম্পায়ার আখতারউজ্জামান শাহীন ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন, নাসির টসে ৬ মিনিট পরে আসা ও খেলোয়াড়দের তালিকা যথাযথভাবে দিতে পারেননি।

শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে বিপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখান নাসির হোসেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে উড়িয়ে দেয় তার দল সিলেট সিক্সার্স। ব্যাটিংয়ের সুযোগ না হলেও বল হাতে সফলতা পান নাসির।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাসির হোসেনবিপিএলসিলেট সিক্সার্স
শেয়ারTweetPin

সর্বশেষ

মধুর আমার মায়ের হাসি

মে ১০, ২০২৬

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT