ক্রিকেট

দুই সেমিফাইনালে ভিন্ন প্লেইং কন্ডিশন, চটছেন অনেকেই

প্রশিক্ষক বা কোচের মুখাবয়ব, পেছনে খেলার মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশিক্ষক বা কোচের ছবি, পেছনে খেলার মাঠ, ফুটবল বা ক্রিকেটের প্রস্তুতি দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘আপনি দুটি ভিন্ন প্লেইং কন্ডিশনে দুই সেমিফাইনাল আয়োজন করতে পারেন না। একটিতে বৃষ্টির জন্য রিজার্ভ ডে আছে, অন্যটিতে নেই। প্রথম ম্যাচে দুই কিংবা দেড় দিনের দৈর্ঘ্য তৈরি করা হয়। দ্বিতীয়টি, ইংল্যান্ড-ভারত ম্যাচটি পুরো দিনের জন্য প্রস্তুত। এটিতে ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে দুই সেমিফাইনালের জন্য আইসিসির বানানো পৃথক নিয়মের কড়া সমালোচনা এভাবেই করলেন নাসের হোসেইন। সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার দ্বিতীয় সেমি এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন।

‘আমরা (ইংল্যান্ড) সকাল ৮টায় মাঠে পৌঁছাতে পারি। সেই খেলাটি শেষ করার চেষ্টায় রাত ১০টায় সেখানে থাকতে পারি! সকাল সাড়ে ১০টয় দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। কারণ খেলোয়াড়, দল, কর্মকর্তাদের তারপর শনিবারের ফাইনালের জন্য বার্বাডোজে উড়ে যেতে হবে।’

শেষ চারে উঠতে পারলে ভারতের জন্য টুর্নামেন্ট শুরুর আগেই নির্ধারিত করে রাখা ছিল ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। একটি সম্পূর্ণ বাণিজ্যিক কারণে দেয়া হচ্ছে এমন সুবিধা। নাসের হোসেইন বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারছেন না।

‘সুবিধাটি ভারতকে দেয়া হয়েছে, কারণ ভারতের টিভি দর্শক, আইসিসির জন্য সবচেয়ে বেশি দর্শক। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান এবং বিশ্বের সেই অংশে রয়েছে।’

‘আমার মতে, টুর্নামেন্টের প্রথম অংশের সূচির দীর্ঘ ব্যবধানের সাথে সেমির সময়টা এলোমেলো মনে হচ্ছে। সেই খেলাগুলোকে আরও কিছুটা কাছাকাছি সময়ে নিতে পারতেন।’

সেমিতে দ্বৈত নিয়মের সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার মাইক আথারটনও। বলেছেন, ‘সাংগঠনিক অস্পষ্টতা টুর্নামেন্ট আয়োজনে চাপ সৃষ্টি করেছে। এজন্য দুটি সেমিফাইনাল ভিন্ন নিয়মে খেলা হবে। একটি দল জানতো যে তারা ওই সেমিফাইনালে খেলতে চলেছে। আমি মনে করি এটি মোটেই আদর্শ নয়।’

গায়ানার প্রভিডেন্সে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটি। যার জন্য থাকছে না কোনো রিজার্ভ ডে। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ থাকছে। অতিরিক্ত সময় যোগের কারণ টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনালের মধ্যে মাত্র একদিনের ব্যবধান থাকা। তাই রিজার্ভ ডে’র জন্য সময় বরাদ্দ রাখা সম্ভব নয়।

অবশ্য প্রথম সেমিফাইনালের জন্য ভিন্ন প্লেইং কন্ডিশন রেখেছে আইসিসি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে প্রতিদ্বন্দ্বিতা করবে সাউথ আফ্রিকা ও আফগানিস্তান। খেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে অতিরিক্ত ১৯০ মিনিট। তাতেও ম্যাচের ফল না এলে রিজার্ভ ডে থাকছে।

বিষয়:ইংল্যান্ড২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নাসির হোসেন বৃষ্টি ভারত২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…