বাংলাদেশ

ষড়যন্ত্র না করার আহবান ইসলামী ঐক্যজোটের

ষড়যন্ত্র না করার আহবান ইসলামী ঐক্যজোটের

ইসলাম ও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে দেশি-বিদেশী সংবাদ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে অভিযোগ এনে এই ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহবান জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ নেজামী বলেন, ইসলামী ঐক্যজোট মনে করে পৌর নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের মাধ্যমে জনমতকে বিজয়ী করার সুযোগ এসেছে।

পৌর নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিষয়:ইসলামী ঐক্যজোট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…