চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সংলাপ

ফাইল ছবি

সবার মতামত নিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে ইসলামী ঐক্যজোটের ৮টি দলের ৩৬ সদস্যের সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপের সূচনায় গণভবনে নিজের এ অবস্থানের কথা জানান তিনি।

ধর্মীয় শিক্ষা ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে সরকারের টানা দুই মেয়াদের কর্মকাণ্ডের মূল্যায়ন করে সংলাপ শুরু করেন প্রধানমন্ত্রী।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক সংকট নিরসনে চলমান সংলাপের পঞ্চম পর্বে গত রোববার গণভবনে ডাক পায় ইসলামী ঐক্যজোট।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংলাপের আমন্ত্রণ জানিয়ে ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীনের হাতে চিঠি তুলে দেন। আমন্ত্রণ পত্রটি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বরাবর লেখা।

সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান জোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান।

Reneta

আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এরআগে জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট, ১৪ দলীয় জোট এবং সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে সংলাপে বসে ক্ষমতাসীন জোট।

এছাড়াও বাম গণতান্ত্রিক জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফায় সংলাপে বসার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ঐক্যজোটএকাদশ জাতীয় সংসদ নির্বাচনপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রবাসী খেলোয়াড় শব্দটা ব্যবহার করতে চাই না: জাহেদী

এপ্রিল ১২, ২০২৬

চোট নিয়ে ফেরা ইমনের সবশেষ যা জানাল বিসিবি

এপ্রিল ১২, ২০২৬

২০ বছর পর বসছে ‘বৈশাখী ক্রীড়া উৎসব’

এপ্রিল ১২, ২০২৬

বোল্টের রেকর্ড ভাঙা কে এই ১৮ বর্ষী

এপ্রিল ১২, ২০২৬

পায়ের চিকিৎসার ওষুধের জন্য ডোপ টেস্ট পজিটিভ হয়েছে: ২ বছর নিষিদ্ধ হয়ে মাবিয়া

এপ্রিল ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT