চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার প্রথম পর্বে গণভবনে ডাক পেয়েছে ইসলামী ঐক্যজোট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে উদ্ভুত রাজনৈতিক সংকট নিরসনে চলমান সংলাপের পঞ্চম পর্বে গণভবনে ডাক পেয়েছে ইসলামী ঐক্যজোট। মঙ্গলবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক জোটের সঙ্গে সংলাপে অংশ নিতে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। 

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সংলাপের আমন্ত্রণ জানিয়ে ইসলামী ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম ও বায়তুল মাল সম্পাদক আল আমীনের হাতে চিঠি তুলে দেন। আমন্ত্রণ পত্রটি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বরাবর লেখা হয়েছে।

এর আগে সংলাপের বসার আগ্রহ জানিয়ে ১ নভেম্বর প্রধানমন্ত্রীকে চিঠি দেয় ইসলামী ঐক্যজোট। সেদিন বিকাল ৫টায় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় চিঠি নিয়ে যান ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা আলতাফ হোসাইন ও মাওলানা আনছারুল হক ইমরান। আওয়ামী লীগের পক্ষে চিঠি গ্রহণ করেন দলের উপ-দপ্তর দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া।

বৃহস্পতিবার ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল’ক (জেএসডি) নিয়ে গঠিত ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী’র নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে সংলাপ হয়।

শনিবার জেল হত্যা দিবসে কোন সংলাপ অনুষ্ঠিত হয়নি। আজ রোববার আওয়ামী লীগের নির্বাচনী জোটের অংশীদার ১৪ দলের সঙ্গে সংলাপে বসেছেন আওয়ামী লীগ সভাপতি।

এর ধারাবাহিকতায়, আগামীকাল বর্তমান সংসদের বিরোধীদল সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী।

Reneta

সংলাপের পঞ্চম পর্যায়ে মঙ্গলবার দুপুর ২টায় ইসলামী ঐক্যজোট এবং সন্ধ্যা সড়ে ৭টায় বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ করবেন সরকার প্রধান।

সংলাপের ইচ্ছা প্রকাশ করে এ পর্যন্ত ৬১ চিঠিতে প্রায় ৮০টির মত দল সংলাপে অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানানো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী ঐক্যজোটএকাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীলিড নিউজশেখ হাসিনাসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT