চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রেষ্ঠ অভিনেতা সিয়াম, অভিনেত্রী দীপান্বিতা মার্টিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম ও অভিনেত্রী দীপান্বিতা মার্টের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কে হবেন ২০২০ সালের সেরা নায়ক-নায়িকা? এই নিয়ে জল্পনা শুরু হয়েছে আগে থেকেই। সেই জল্পনার অবসান হলো অবশেষে। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেল, ২০২০ সালের জন্য মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে।

তারমধ্যে সেরা অভিনেতা বিভাগে ‘বিশ্বসুন্দরী’র সিনেমার জন্য চিত্রনায়ক সিয়াম আহমেদকে এবং ‘গোর’ ছবির জন্য দীপান্বিতা মার্টিনকে শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গাজী রাকায়েতের পরিচালিত‘গোর’ (দ্য গ্রেভ)। দেশ বিদেশে আলোচিত এই সিনেমাটি এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে। এই সিনেমাতে অভিনয়ের জন্যই পুরস্কৃত হচ্ছেন দীপান্বিতা।

‘গোর’ ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম কোনো ছবি, যা বাণিজ্যিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গেল বছরের মে মাসে। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যে আছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। পরিবেশনায় ইমপ্রেস টেলিফিল্ম।

দীপান্বিতা মার্টিন ছাড়াও একজন গোর খোদকের জীবনের গল্পে ছবিটির প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন গাজী রাকায়েত। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, দিলারা জামান, এসএম মহসিন, মৌসুমী হামিদ, আশিউল ইসলাম, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ।

অন্যদিকে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ২০২০ সালের আরেক আলোচিত ছবি ‘বিশ্বসুন্দরী’র জন্য পুরস্কৃত হচ্ছেন সিয়াম আহমেদ। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পরীমনি।

ট্যাগ: গাজী রাকায়েতগোরচয়নিকাবিশ্বসুন্দরীলিড বিনোদনসিনেমাসিয়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সকল পেশার প্রতিনিধিদের নিয়ে ভারসাম্যমূলক ইসি গঠন করা উচিৎ’

পরবর্তী

ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে নতুন ও টেকসই উৎস হবে বৃষ্টির পানি

পরবর্তী
ব্যবসা ও অর্থনীতি বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারীরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসা ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচনে নতুন ও টেকসই উৎস হবে বৃষ্টির পানি

অজ্ঞান কনে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বিবাহের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন ভালো কাজেও এত সমালোচনা!

সর্বশেষ

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT