ক্রিকেট

শ্রীলঙ্কা সিরিজে জায়গা হলো না ইমরুলের

বাংলাদেশি ক্রিকেটার ইমরুল কায়েস ব্যাট হাতে প্রশিক্ষণ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরুল কায়েস ক্রিকেট একাডেমিতে ব্যাটিং অনুশীলন করছেন, মাঠে প্রশিক্ষণরত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাথমিক দলে থাকলেও ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা হয়নি ইমরুল কায়েসের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অনুমেয়ভাবেই ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে প্রথমবার ডাক পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

২৩মে মিরপুরে শুরু হবে বাঘ-সিংহের লড়াই। ম্যাচ শুরুর সময় দুপুর ১টা। ২৫ ও ২৮মে শেষ দুটি ওয়ানডে। সবগুলোই দিবা-রাত্রির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শেখ মেহেদী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।

বিষয়:বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…