ক্রিকেট

শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙলেন নাহিদ রানা

বাংলাদেশ ক্রিকেট দল জিতের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের উদযাপন করছে, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিজের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘক্ষণ। তবে দ্বিতীয় ইনিংসে সময় নিলেন মোটে ৪ বল। নিজের প্রথম ওভারেই নিশান মাধুশকাকে ফেরালেন সাজঘরে। অফস্টাম্পের বাইরে গতিময় ডেলিভারির সামনে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ জমান ডানহাতি ব্যাটার। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পরই চা-বিরতি কল করেন আম্পায়ার।

প্রথম ইনিংসে ৯২ রানের লিড সিলেট টেস্টে শ্রীলঙ্কাকে রেখেছে চালকের আসনে। দ্বিতীয় ইনিংসের শুরুতেও ছিল ভালো কিছুর আভাস। শরিফুল-খালেদ জুটির পরিবর্তনের পরই মেলে সাফল্য।

বাংলাদেশের বিপক্ষে ডাচ বাংলা ব্যাংক সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতি পর্যন্ত লঙ্কানদের লিড ১১১ রানের। হাতে রয়েছে ৯ উইকেট।

এর আগে শ্রীলঙ্কার ২৮০ রানের জবাবে ১৮৮’তে গুটিয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪৭ রান আসে তাইজুল ইসলামের ব্যাট থেকে।

বিষয়:ডাচ বাংলা বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…