বিনোদন

শ্বাসকষ্ট থেকে বাঁচার কৌশল জানালেন জে.কে. রাওলিং

বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে. কে. রাওলিং এর শরীরে সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ দেখা গিয়েছিল...

অভিনেত্রী জে.কে. রাওলিং শ্বাসকষ্টের কৌশল শেখানোর জন্য বই পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জে.কে. রাওলিং শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য কৌশল শেখানোর সময় ছবি তোলা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিখ্যাত ‘হ্যারি পটার’ সিরিজের লেখক জে. কে. রাওলিং এর শরীরে সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ দেখা গিয়েছিল। প্রায় দুই সপ্তাহ ধরে ভোগার পর তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

টুইটারে জে. কে. রাওলিং জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সব লক্ষণ তার শরীরে থাকলেও পরীক্ষা করাননি তিনি। স্বামী ডক্টর নিল মুরের পরামর্শ মেনে সুস্থ হয়েছেন তিনি। এছাড়াও শ্বাসকষ্ট থেকে বাঁচতে যুক্তরাজ্যের এক ডাক্তারের পরামর্শ অনুসরণ করেছেন তিনি।

জে. কে. রাওলিং যুক্তরাজ্যের কুইন্স হসপিটালের সেই ডাক্তারের ভিডিওটি শেয়ার করেছেন। করোনাভাইরাসের কারণে শ্বাসকষ্ট হলে কীভাবে শ্বাস নিতে হয় সেই পদ্ধতি ভিডিওতে জানানো হয়েছে।

বিষয়:করোনা জে কে রাওলিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…