চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হ্যারি পটার’ রিইউনিয়নে যাওয়ার সময় নেই ড্যানিয়েল র‍্যাডক্লিফের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২১
বিনোদন
A A

চোখে গোল গোল চশমা লাগানো কিশোর। একটি গোপন স্কুলে জাদু শেখে সে। দুজন ভালো বন্ধু তার। তাদের নিয়েই শিহরণ জাগানো সব অ্যাডভেঞ্চারে অংশ নেয় সে। তার নাম হ্যারি পটার। জে কে রাওলিং-এর এই কাল্পনিক চরিত্রটিকে নিয়ে তৈরি সিনেমা পুরো বিশ্ব মাতিয়েছিল। প্রথম ছবি মুক্তির ২০ বছর পেরিয়ে গেছে। তবুও দর্শকের মনে আগের মতোই গেঁথে আছেন তারা। আর তাই ‘ফ্রেন্ডস রিইউনাইটেড’-এর মতো ‘হ্যারি পটার’ তারকাদেরও আবার এক ফ্রেমে দেখতে চাইছেন দর্শক।

এই প্রসঙ্গে নীরবতা ভেঙ্গেছেন ছবির প্রধান চরিত্র ‘হ্যারি পটার’ তারকা ড্যানিয়েল র‍্যাডক্লিফ। জানিয়েছেন তার পরবর্তী প্রজেক্ট ‘মিরাকল ওয়ার্কার্স।’ ভক্তদের হতাশ করে তিনি বলেছেন, সামনের এক বছর তিনি খুবই ব্যস্ত থাকবেন। আর তাই রিইউনিয়নের শুটিং করার সময় নেই তার। সবার সঙ্গে এক হওয়া তাই অসম্ভব মনে হচ্ছে তার কাছে। ক্ষমা চেয়ে বলেন, ‘কাউকে হতাশ করে থাকলে আমি দুঃখিত।’

ড্যানিয়েল র‍্যাডক্লিফের আগে ‘হ্যারি পটার’ তারকাদের রিইউনিয়ন প্রসঙ্গে কথা বলেছেন টম ফেলটন। তিনি বলেছেন, ‘আপনারা যদি চান ড্রাকো চরিত্রের মতো আবারও চুল সোনালী করে ফেলতে রাজি আছি। পুনর্মিলনীর সুযোগ পেলে খুশি হয়ে সুযোগ গ্রহণ করবো।’

Banglabid

জে কে রাওলিং-এর সাতটি উপন্যাস থেকে তৈরি হয়েছে আটটি সিনেমা। ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোওস’ নামের উপন্যাসটি নিয়ে তৈরি হয় দুই পর্বের সিনেমা। হ্যারি পটার সিরিজের প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন ক্রিস কলম্বাস। তৃতীয়টিতে পরিচালনায় আসেন আলফোনসো কুঁয়ারোন। চতুর্থ সিনেমাটি পরিচালনা করেছেন মাইক নিউওল। আর সিরিজের শেষ চারটি পর্ব পরিচালনা করেন ডেভিড ইয়েটস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জে কে রাওলিংড্যানিয়েল র‍্যাডক্লিফলিড বিনোদনহ্যারি পটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ব্ল্যাক অ্যাডাম’র লুক প্রকাশ করলেন ডোয়াইন জনসন

পরবর্তী

কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

পরবর্তী

কেমিক্যাল ও মেশিনারিজ একসাথে থাকায় আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিস

কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT