চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোক ভুলে গ্রামের মানুষের পাশে অরিজিৎ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৪, জুন ২০২১
বিনোদন
A A

পশ্চিমবঙ্গের ছেলে অরিজিৎ সিং। তবে পুরো ভারত বর্ষেই এখন তিনি জনপ্রিয়। সম্প্রতি এই গায়ক তার মাকে হারিয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন তার মা। সেরে উঠলেও কয়েক দিনের মধ্যেই মারা যান তিনি। মাকে হারানোর যন্ত্রণা বুকে নিয়েই নিজ গ্রামের মানুষের পাশে দাঁড়িয়েছেন অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।

করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের সব জায়গাতেই অক্সিজেনের ঘাটতি। অক্সিজেন না পেয়ে বহু মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালে গিয়েও মিলছে না অক্সিজেন। করোনা রোগীদের কথা মাথায় রেখে এগিয়ে এসেছেন অরিজিৎ।

নিজ এলাকা মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে সাহায্য করেছেন তিনি। কিন্তু নিজ গ্রামের মানুষের জন্য আরও কিছু করতে চান তিনি। গান ছাড়া যে কিছুই জানা নেই তার। তাই গানকেই ভরসা করে মানুষের জন্য কাজ করতে চলেছেন অরিজিৎ।

জানালেন, এবার অনলাইন কনসার্ট করবেন। অনলাইনে গান গাইবেন, শো করবেন। আর সেখান থেকে তোলা টাকা মানুষের কাজে লাগাবেন গায়ক।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও আপলোড করে অরিজিৎ জানান, করোনাকালে মানুষের অবস্থা খুব খারাপ। কিন্তু গ্রামের অবস্থা আরও খারাপ। এখানে সামান্য একটা টেস্ট করাতে গেলে যেতে হয় অনেকটা দূর। সেখানে কোভিড টেস্ট করানো খুব মুশকিল। এদিকে সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এই অবস্থায় গ্রামের হাসপাতালগুলোকে উন্নত করা দরকার। তাই আমি ভেবেছি আমি কিছু করবো। কিন্তু গান ছাড়া যে আমার কিছুই জানা নেই। তাই অনলাইন কনসার্ট করবো। সেখান থেকে টাকা তুলে হাসপাতালে অত্যাধুনিক অক্সিজেন থেকে সব ব্যবস্থা করা হবে। যাতে মানুষের সুরাহা হয় এই খারাপ সময়ে। আমাকে অনেকে কথা দিয়েছেন পাশে থাকবেন। আমি আবেদন করবো আপনারাও আমার পাশে থাকুন।

অরিজিতের এই পোস্ট দেখার পর ভক্তরা প্রশংসায় মেতেছেন। এই সময়ে তিনি যা করছেন তার জন্য শুধু টাকা নয় একটা বড় মনের দরকার। আর তা আছে অরিজিতের। তার গলায় আছে গানের জাদু। সেই জাদুতেই ভরসা করে এবার মানুষের পাশে তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিৎ সিংকরোনাকালগায়কমালকডাউনলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT