চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার জন্য জন্মদিনের গান লিখেছেন সৈয়দ হক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের জন্য গান লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। ২০২১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে তার রয়েছে মহাপরিকল্পনা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন হাসপাতালে সৈয়দ শামসুল হককে দেখতে গেলে এসব কথা জানান অসুস্থ লেখক।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আফজাল হোসেন।

ফেসবুক পোস্টে আফজাল হোসেন লিখেছেন, ‘সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এখন হাসপাতালে। তার সাথে আমাদের সম্পর্ক শ্রদ্ধা, ভালবাসা এবং নির্ভরতার । সাক্ষাৎ এর ব্যাপারে পরিবার এবং চিকিৎসকের নিষেধ সত্ত্বেও গতকাল (আঠারোই সেপ্টেম্বর) ক্ষুদে বার্তা পাঠালাম – ‘ সালাম জানবেন । ভয়ে ভয়েই বলছি । আমি আপনার সাথে একটু দেখা করতে চাই’। তখন সকাল নয়টা সতের মিনিট । চৌদ্দ মিনিট পর নয়টা একত্রিশে ফিরতি বার্তা – ‘ Come at five in the afternoon please’.

যথাসময়ে হাসপাতালে পৌঁছে যাই। কেবিনে ঢুকার সাথে সাথে হাত বাড়িয়ে দিলেন। মুখে অমলিন হাসি। প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর প্রতি, যিনি তার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন । আলোচনায় ঘুরে ফিরে আসছিল প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা আয়োজনের স্মৃতিবহুল ঘটনা ।

শুভেচ্ছা জানিয়েছেন সেই আয়োজনের সাথে সম্পৃক্ত সকলের প্রতি । দেশরত্ন শেখ হাসিনার আগামী জন্মদিন উপলক্ষে তিনি একটি গান রচনা করেছেন। একুশ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে তার রয়েছে মহাপরিকল্পনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন।

Reneta

কথার ফাঁকে ফাঁকে স্ত্রী সৈয়দ আনোয়ারা হক এবং পুত্র দ্বিতীয় সৈয়দ হকের কাছে আমাকে এমন ভাবে উপস্থাপন করছিলেন, যার কোনটারই যোগ্য আমি নই।

অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দীর্ঘ পথযাত্রায় সকলের প্রিয় হক ভাই সম্মুখে ছিলেন এবং আছেন। মানুষের ভালোবাসার শক্তিতেই তিনি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা আমাদের সকলের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ শামসুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬

জলাশয় রক্ষা ও দূষণ কমাতে গুলশান লেকে পরিচ্ছন্নতা অভিযান

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT