সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ। বরেণ্য এই দুই সাহিত্যিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে রাবেয়া খাতুনের জন্মদিন পালন করছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সাহিত্য নিয়ে একজীবন কাটিয়ে দেওয়া এই গুণীরা সমৃদ্ধ করেছেন দেশের সৃজনশীলতাকে।






