চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর দিনেই ব্রাজিল, পরেরদিন আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মেসি-নেইমার-সুয়ারেজদের মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার ২০২১ আসর ব্রাজিলে আয়োজনের সিদ্ধান্তের পর সূচিও জানিয়ে দিলো কনমেবল। স্বাগতিক ব্রাজিল টুর্নামেন্ট শুরুর দিনেই মাঠে নামবে, পরেরদিন খেলতে নামবে আর্জেন্টিনা।

লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার নিশ্চিত করেছে, ১৩ জুন ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে পর্দা উঠবে শতবর্ষী মহাদেশীয় আসর কোপা আমেরিকার। ১৪ জুন আর্জেন্টিনার টুর্নামেন্ট শুরু হবে চিলির বিপক্ষে।

অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতায় কলম্বিয়া বাদ পড়েছে, করোনা পরিস্থিতির বাড়ন্ত দশায় বাদ পড়েছে আর্জেন্টিনাও। দুই যৌথ আয়োজককে দূরে রাখার সিদ্ধান্ত নেয়ার পর টুর্নামেন্টের ভাগ্যই সুতোয় ঝুলে দিয়েছিল কনমেবল। সব শঙ্কা কাটিয়ে পূর্ব সূচিতে কোপা মাঠে নিতে পারছে সংস্থাটি, সেটি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মাটিতে।

ব্রাজিল টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হল। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবার তাদের গ্রুপ বি-তে আছে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। ক্যাপিটাল ব্রাসিলিয়ায় প্রথম ম্যাচ সেলেসাওদের।

আর্জেন্টিনার গ্রুপ এ-তে চিলির পাশাপাশি আছে বলিভিয়া, প্যারাগুয়ে ও উরুগুয়ে। আলবিসেলেস্তেদের শুরুর ম্যাচ রিওর সান্তোস স্টেডিয়ামে। টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে, পর্দা নামা ম্যাচটি ১০ জুলাই।

এর আগে দুই আয়োজক কলম্বিয়াতে ১৫ ও আর্জেন্টিনায় ১৩টি করে ম্যাচ হওয়ার সূচি ছিল। পরে শুধু মেসিদের দেশে হওয়ার আলোচনা চলছিল কোপা। মহামারীর কারণে গত বছর এই টুর্নামেন্টটি স্থগিত করে চলতি বছর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

Reneta

আসরের দু-সপ্তাহ আগে স্বল্প সময়ে কোপার জন্য নতুন আয়োজক খুঁজে আপাতত প্রথম চ্যালেঞ্জটা জিতেছে কনমেবল। যদিও করোনা মহামারীতে ব্রাজিলের পরিস্থিতিও সুবিধার নয়। বুঝবারও এক লাখ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মৃত্যু ছিল আড়াই হাজারের মতো। দেশটিতে ৪ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে মোট মৃত্যু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১ব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT