বিনোদন

‘শুভ জন্মদিন ভাইজান’

‘শুভ জন্মদিন ভাইজান’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ৩৯ বছরে পা রাখলেন বলিউডের হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর। তার ছোট বেলার একটি ছবি প্রকাশ করে বড় ভাই শহীদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ‘ধড়ক’ খ্যাত অভিনেতা ইশান লিখেন, ‘শুভ জন্মদিন (বড় মিয়া) ভাইজান’।

বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় সবার প্রথমে শহীদকে জন্মদিনের শুভেচ্ছা জানান স্ত্রী মিরা রাজপুত ও ভাই ইশান খাট্টার।

সেই সাথে জন্মদিনের মধ্যরাতে শহীদকে ঘিরে আয়োজন করা হয়েছিল বিশেষ পার্টির। যার বেশ কিছু ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।

স্বামী শহীদ কাপুরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার জীবনের ভালোবাসা’।

বর্তমানে শহীদ ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘জার্সি’র শুটিং নিয়ে। যেখানে একজন একজন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেতা। ছবিটির প্রযোজনা করছেন করণ জোহর এবং পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি।

বিষয়:ঈশান জন্মদিন শহীদ শহীদ কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…