কৃষি

শীতের আগমনে ব্যস্ত যশোরের গাছিরা

যশোরের গাছিরা শীতের জন্য গাছের পাতা কাটা ও প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের আগমনে যশোরের গাছিরা ব্যস্তভাবে গাছের পাতা কাটা ও প্রস্তুতি নিচ্ছেন, যাতে শীতকালীন চাষাবাদ সফল হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অাকরামুজ্জামান: শীত আসতে না আসতেই ব্যস্ত হয়ে উঠেছেন যশোরের খেজুর গুড় উৎপাদনকারি ও গাছিরা। রস পাড়া, গুড় উৎপাদনের বিশেষ চুলা তৈরিসহ নানা প্রস্তুতি শুরু করেছেন তারা।

শীত আসতে না আসতেই যশোরের গ্রামে গ্রামে শুরু হয়েছে গাছিদের নানা প্রস্তুতি। আর কদিন পরই শুরু হবে গাছ থেকে রস নামানো। সে সঙ্গে গুড় তৈরির সব প্রক্রিয়া।  রস জ্বালিয়ে তৈরি করা হবে সুস্বাদু পাটালিসহ নানা ধরণের গুড়। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত এসব গুড় পাঠানো হবে জেলার বাইরে বিভিন্ন অঞ্চলে।

খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখার স্বার্থে নতুন করে খেজুর গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।

গাছিরা জানান, গাছের সংখ্যা কমে যাওয়ায় কমে গেছে রস উৎপাদন। আর এ কারণে এ পেশা ছেড়ে দিচ্ছেন অনেকে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:খেজুর গুড় যশোর রস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…