চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশু সামিউল হত্যাকাণ্ডে মা আয়েশাসহ দু’জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আদালত
A A

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ৫ বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলায় মা আয়েশা হুমায়রা ওরফে এশাসহ দু’জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক।

দণ্ডাদেশপ্রাপ্ত মা আয়েশা হুমায়রা ও তার বন্ধু শামসুজ্জামান বাক্কু জামিন নিয়ে পলাতক।

গত ২৩ নভেম্বর এই মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) ফারুকুজ্জামান ভূঁইয়া।

মামলার অভিযোগ ও অভিযোগপত্র অনুযায়ী, মায়ের সঙ্গে আরেকজনের সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন সামিউলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা করেন।

Reneta

মামলাটি তদন্ত করে পরের বছরের ২৫ অক্টোবর হুমায়রা ও শামসুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০১২ সালের ১ ফেব্রুয়ারি দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ ২২ জন সাক্ষীকে আদালতে হাজির করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুইজনের মৃত্যুদণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

‘ওপেক’ এবং ‘ওপেক প্লাস’ থেকে আরব আমিরাতের পদত্যাগ

এপ্রিল ২৮, ২০২৬

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT