আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে একযোগে প্রকাশিত হবে দ্বি-মাসিক পত্রিকা ‘শিশু আনন্দ মেলার’ প্রথম সংখ্যা। পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
কলকাতা রবীন্দ্র সদনে বাংলাদেশ বইমেলার অষ্টম দিনে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন বিশিষ্ট শিশু সাহিত্যিক, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানে বক্তৃতা করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম, প্রাবন্ধিক জিয়াদ আলী, শিশু সাহিত্যিক দ্বীপ মুখোপাধ্যায়, বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতার কাউন্সিলর মোহাম্মদ ওমর ফারুক খান, অভিনেতা শহিদুল আলম সাচ্চু ও নাট্য পরিচালক রবিন খান।
সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।







