চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের সঙ্গে কচির কুড়ি দিন, সেই অভিজ্ঞতা বইয়ে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

জনপ্রিয় অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্মাতা কচি খন্দকার নতুন বই লিখেছেন। তার বইয়ের নাম ‘এমভি শিশুস্বর্গ’। শোভা প্রকাশনী থেকে আগামী অমর একুশে বইমেলা বইটি তিনি প্রকাশ করবেন। এই বইয়ের উপজীব্য করোনাকাল ও শিশুকিশোরদের নিয়ে।

গেল বছর আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এ অভিনয় করেন কচি খন্দকার। সেখানে একঝাঁক শিশুশিল্পীর সঙ্গে শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। ওই ছবির বেশীরভাগ শুটিং হয়েছিল লঞ্চে। দেশে করোনা সংক্রমণ শুরুর সঙ্গে সঙ্গে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। সুন্দরবন থেকে ইউনিট ঢাকার উদ্দেশে রওনা দেয়।

করোনার কারণে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কচি খন্দকারসহ শুটিং ইউনিট ৪ এপ্রিল পর্যন্ত খুলনার নদীবন্দরে লঞ্চেই থাকে। তখনই ‘এমভি শিশুস্বর্গ’ বইটি লেখার পরিকল্পনা আসে কচি খন্দকারের মাথায়। লঞ্চের ‘বন্দি’ জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে বই লিখেছেন কচি খন্দকার।

কচি খন্দকার চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনাকালীন মানবিকতা, মূল্যবোধ, অবক্ষয় সবকিছু উঠে এসেছে বইটিতে।

তিনি বলেন, ‘এমভি’ হচ্ছে লঞ্চের নাম এবং ‘শিশুস্বর্গ’ নামটির ভাবনা এসেছে শিল্পী এসএম সুলতানের মতাদর্শ থেকে। তার স্বপ্ন ছিল শিশুদের কোনো সংকট থাকবে না। লঞ্চে বন্দি থাকা ও শিশুদের সঙ্গে থাকা এই দুই মিলিয়েই বইটির নাম এমভি শিশুস্বর্গ।

কচি খন্দকার বলেন, করোনা আমাদের অনেক বড় শিক্ষা দিয়েছে। করোনার শুরুর দিকে আমরা টানা ২০ দিন লঞ্চে ছিলাম।  চারপাশ থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিলাম। সারা দুনিয়ায় কী ঘটছে তাও জানতাম না। মনের মধ্যে সংশয় ছিল। ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে তাও বুঝতে পারতাম না। আমাদের সঙ্গে অনেকগুলো শিশু ছিল। তাদের হাসি-খুশি রাখতাম। তখন মনে হতো শিশুস্বর্গের মাঝে আছি। ফেরার পর মনে হলো এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলা যায়। সেই সিদ্ধান্তের ফলই এই বই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিজ্ঞতাকচিকচি খন্দকারকোভিডনাটকবইলিড বিনোদনসিনেমাসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মোসলেহ উদ্দিন আহমদ (ডিএমপি কমিশনার)।

কিশোর গ্যাং-অনলাইন জুয়া-সাইবার প্রতারণার বিরুদ্ধে ডিএমপির কঠোর বার্তা

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজযাত্রীদেরকে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

মে ২০, ২০২৬

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিরুদ্ধে ভোট দিলেন তার দলের ৪ সিনেটর

মে ২০, ২০২৬
ছবি: মিশু বিশ্বাস।

ফ্লোরিডার জ্যাকসনভিল আয়রনম্যানে বাংলাদেশের মিশুর সেরা অর্জন

মে ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT