চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৩২ অপরাহ্ন ০৭, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A
শিশু ধর্ষণ

দুইদিন আগে রাজধানীর ওয়ারীতে নিজেদের বাসার উপরের ফ্ল্যাটে সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারাদেশের মানুষ যখন ঘৃণা, ধিক্কার আর তীব্র প্রতিবাদ জানাচ্ছিল, তখনই সামনে এলো শিশুদের যৌন নির্যাতনের ভয়াবহ এক পরিসংখ্যান। গত ৬ মাসে কয়েকটি পত্রিকায় প্রকাশিত তথ্য নিয়ে তৈরি করা প্রতিবেদনে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৩৫৫ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শুধু তাই নয়, তাদের মধ্যে ধর্ষণের পর নিহত হয়েছে ১৬ জন। এছাড়াও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ৪৪ জন শিশু। এর বাইরে নানাভাবে যৌন হয়রানির শিকার হয়েছে ৪৯ জন শিশু। যৌন হয়রানির এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৯ জন শিশু।

শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি এসব সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানিয়েছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে ধর্ষণ প্রতিরোধেরও আহ্বান জানায় মানুষের জন্য ফাউন্ডেশন।

শিশু ধর্ষণের এই পরিসংখ্যান নিশ্চিত করেই দেশের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি প্রকৃত পরিস্থিতি আরো ভয়াবহ। কেননা দেশের সার্বিক সমাজ ব্যবস্থায় ধর্ষণের ঘটনা বেশির ভাগই আড়াল করে রাখা হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা আরো বেশি। তাছাড়া এদেশে এই ধরনের ঘটনার শিকার শিশুদের বিচার পাওয়ার পথও মসৃন নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কোনো কোনো শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আরো কিছু ঘটনার শিকার হতে হয়েছে।

এর বাইরে বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের হস্তক্ষেপে, পুলিশের সঠিক তদন্ত না করা এমন আরো কিছু কারণে এই ঘটনাগুলো চাপা পড়ে যায়। আর তাতেই উৎসাহিত হচ্ছে এই পাষণ্ড নরপশুরা। দিন দিন বেড়েই চলছে শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা।

তাহলে এই পরিস্থিতি থেকে মুক্তির ‍উপায় কি? এভাবেই কি চলতে থাকবে? বাড়তে থাকবে ধর্ষণ-হত্যা? শিশুরা যদি নিজের বাড়ি-বাসা, মাদ্রাসা, স্কুল বা পরিচিত স্থানে নিরাপত্তাহীনতায় থাকে; তাহলে তারা আর কোথায় যাবে? আর এসব ঘটনায় অন্য শিশুদের মধ্যে ভীতির জন্ম দিচ্ছে তা থেকেই বা মুক্তি মিলবে কিভাবে?

Reneta

আমরা মনে করি, এমন অপরাধের একমাত্র সমাধান কঠোর শাস্তি নিশ্চিত করা। কেউ শিশু ধর্ষণের মতো গর্হিত অপরাধ করে কোনোভাবেই পার পাবে না; সরকারকে এমন কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কাজটা করেও দেখাতে হবে। তবেই আমাদের শিশুদের ভবিষ্যত নিরাপদ ও সুন্দর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণমানুষের জন্য ফাউন্ডেশনশিশু ধর্ষণশিশু নির্যাতনশিশু সামিয়া ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT