চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির বনভোজনে নতুন-পুরনোদের মিলন মেলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বছরজুড়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছবির শুটিংয়ে সময় কাটে চলচ্চিত্রের শিল্পীদের। কিন্তু আজ (বুধবার) পুরোপুরি ভিন্ন আমেজে তারা। কারণ, চলচ্চিত্রের শিল্পীরা বনভোজনে এসেছেন গাজীপুরের মেঘবাড়ি রিসোর্টে! চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এই বনভোজনে অংশ নিয়েছেন রুপালি পর্দার নবীন প্রবীণ অনেক তারকা।

দুপুর সাড়ে ১২ টার দিকে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন নিরব, সাইমন, ইমনসহ ছিলেন আরও অনেকে।

প্রবীণ শিল্পীদের মধ্যে বনভোজনে উপস্থিত আছেন সুচরিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, জাভেদ, হাসান ইমান, রোজিনা, ডিপজল, কাবিলা। এছাড়াও বনভোজনে আরও এসেছেন রিয়াজ, পপি, অমিত হাসান, রেসি, অনন্ত জলিল, বর্ষাদের।

Banglabid

শিল্পীদের এই বনভোজনে দেখা গেছে অনেক নির্মাতাদেরও। বিশেষ করে সোহানুর রহমান সোহান, বদিউল আলম খোকন, মোস্তাফিজুর রহমান বাবুসহ আরো বেশ কয়েকজন। এছাড়া আছেন অনেক চলচ্চিত্র প্রযোজক এসেছেন।

শিল্পীদের এই বনভোজনে রয়েছে বেশ কিছু খেলার পর্ব। এছাড়াও সাপখেলা, নাগরদোলা, বালিশ খেলাসহ বেশ কিছু ঐতিহ্যবাহী খেলা এতে যুক্ত করা হয়েছে।

নতুন পুরনোদের এই মিলন মেলা নিয়ে চিত্রনায়িকা রোজিনা চ্যানেল আই অনলাইনকে বলেন, বনভোজনের মাধ্যমে নতুন পুরনো শিল্পীদের মিলনমেলায় পরিনত করায় শিল্পী সমিতিকে ধন্যবাদ।

Reneta

আরেক চিত্রনায়িকা বর্ষা বলেন, অনেকদিন পর শিল্পীদের কোনো আয়োজনে এলাম। এতো ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। সব প্রিয় মুখগুলোকে একসাথে দেখে মন থেকে শান্তি লাগছে।

এদিকে আগের বারের চেয়ে উপস্থিতি কিছুটা কম বলে একটু মন খারাপের কথা জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলঅমিত হাসানইমনইলিয়াস কাঞ্চনকাবিলাজাভেদজায়েদডিপজলনিরবপপিবনভোজনবর্ষামিশারিয়াজরেসিরোজিনালিড বিনোদনশিল্পী সমিতিসাইমনসুচরিতাসোহেল রানাহাসান ইমান
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT