চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সমিতির নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী নায়ক জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির ২৮ জানুয়ারির নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এখন পর্যন্ত তার সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। বাঘা বাঘা তারকা যারা প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী জয়।

এর আগের নির্বাচনে বিপুল ভোট পেয়ে মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন জয়। এবারও তিনি একই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। এবার জয় আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হয়ে চিত্রনায়ক নিরবের প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নেয়ার অনুভূতি জানিয়ে চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, এই অনুভূতি একেবারেই আলাদা। এতো বড় বড় তারকা অংশ নিচ্ছেন যাদের সিনেমা দেখে বড় হয়েছি, সেই তারকাদের নিয়ে একটা প্যানেল গঠিত হয়েছে এবং সেই প্যানেলে আমিও নির্বাচন করছি। তাদের সঙ্গে আমি একই ব্যানারে ও পোস্টারে থাকতে পারছি এটা আমার জন্য বড় ভাগ্যের ব্যাপার।

মাগুরার ছেলে জয় চৌধুরী সিনেমায় আসেন মনোয়ার হোসেন ডিপজলের মাধ্যমে। তবে শৈশব থেকে তার মাথায় ছিল সিনেমার পোকা! স্কুল পালিয়ে সিনেমা দেখতেন। তার প্রথম সিনেমা ‘এক জবান’। এরপর হিটম্যান, অন্তর্জ্বালা সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন। বর্তমানে তিনি অপু বিশ্বাসের সঙ্গে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় কাজ করছেন।

জয় জানালেন, এই সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি দিতে চান প্রযোজক। শুটিং একেবারে শেষের দিকে। আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

জয় চৌধুরী বলেন, ডিপজল সাহেবের কাছে একবছর গ্রুমিং করি। তখন চলচ্চিত্রের মানুষদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। কাজের সুবাধে গত বছর নির্বাচনে দাঁড়াই। তখন থেকেই সিনিয়র শিল্পী এবং জুনিয়র শিল্পী সবার সঙ্গে আরও দারুণ একটা সম্পর্ক তৈরি হয়। ঢাকার বাইরে অনেক শিল্পী থাকেন। অনেকেই অসুস্থ। তাদের চিকিৎসা, এমনকি কোন মেডিসিন খাচ্ছেন সেই খোঁজও রাখি। নির্বাচনে আসাটা সবাই ভালোভাবেই নিয়েছেন। এখানে সবাই আমার আপন আমিও সবার আপনজন।

Reneta

গেল বছর মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে ৩৫৪ ভোটের মধ্যে ৩০৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন জয়। তিনি বলেন,  আমাকে অনেকেই চেনেন না তবুও তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এর মূল ম্যাজিক হচ্ছে ভালোবাসা।

তিনি বলেন, আমি সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহারের চেষ্টা করি। সে হোক তারকা, মহা তারকা কিংবা সাধারণ থেকে অতি সাধারণ মানুষ। বলতে পারেন এই একটা কারণেই সবাই আমাকে ভালো বাসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কাঞ্চনএফডিসিজয় চৌধুরীজায়েদ খানডিপজলনায়কনিপুননির্বাচনমিশালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT