বিনোদন

শিল্পকলায় স্বাস্থ্যবিধি মেনে চলছে অভিনয়শিল্পী সংঘের ভোট

অভিনয়শিল্পী সংঘের ভোটের জন্য নির্বাচন প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনয়শিল্পী সংঘের ভোটের জন্য নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, উপস্থিত শিল্পীরা ও কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সকাল ৯টা থেকে শুরু হয়েছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাস্থ্যবিধি মেনে ছোটপর্দার শিল্পীরা ভোট দিচ্ছেন।

সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব জানিয়েছেন, সকাল ৯টা থেকে আমাদের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। আশা করছি আনন্দের মধ্যে আমাদের ভোটগ্রহণ শেষ হবে।

অভিনয় শিল্পী সংঘের হয়ে এবারের নির্বাচনে ২১টি পদে লড়াই করছেন ৪৮ জন প্রার্থী। এরমধ্যে সভাপতি পদে লড়াই করছেন আহসান হাবীব নাসিম ও ড. শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি তিনটি পদের জন্য লড়াই করছেন পাঁচজন, আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন রওনক হাসান ও কবীর টুটুল। দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।

আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল।
এছাড়া সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ চ্যানেল আই অনলাইনকে জানান, এবার ভোটার সংখ্যা ৭৫২ জন।

বিষয়:অভিনয় টেলিভিশন নাটক নাসিম শিল্পী সংঘ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…