চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমুদ্রে ডিজিটাল ম্যাপিংয়ের কাজ শুরু করবে সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ভারত এবং মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশ যে সমুদ্রসীমা বিজয় করেছে তার জরিপ করতে প্রয়োজন একটি বিশেষ জাহাজের। সেই বিশেষ জাহাজ আনার প্রক্রিয়া চলছে। ওই জাহাজ এলে সমুদ্রে ডিজিটাল ম্যাপিং করা হবে।

মঙ্গলবার সংসদকে এ তথ্য জানান তিনি। প্রশ্ন উত্তর পর্বে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, লবন সহিষ্ণু ধান উৎপাদন বেড়েছে। মন্ত্রী ভূ-গর্ভস্থ পানির বদলে ভূ-উপরস্থ পানি ব্যবহার করতে বলেন। কৃষিমন্ত্রী বলেন, জলবায়ূ পরিবর্তনের কারণে কৃষির উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেছেন, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সরকার বিগত ৯ বছরে ৬০ হাজার ২৬৮ কোটি ৭৫ লাখ টাকা ভর্তুকি প্রদান করেছেন। সরকারি দলের সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মতিয়া চৌধুরী জানান, কৃষি ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ২০০৯ -২০১০ অর্থবছর থেকে কৃষকদের সার বিতরণ ক্ষেত্রে ৫৮ হাজার ১২৯ কোটি ২৫ লাখ টাকা, বিদুৎ খাতে ১ হাজার ১৫৯ কোটি ৭৯ লাখ টাকা, ইক্ষু খাতে ৮৬ কোটি ৮৩ লাখ টাকা, কৃষকদের পুনর্বাসন খাতে ১৪২ কোটি ৮৮ লাখ টাকা ডিজেল খাতে ৭৫০ কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়।

কৃষকদের উৎসাহিত করার কারণে বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে ৪র্থ, সবজি উৎপাদনে ৩য় এবং আলু উৎপাদনে ৭ম স্থান অবস্থানকারী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে তিনি জানান।

সরকারি দলের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় সরকার পানি, মাটি, পুষ্টি ব্যবস্থাপনা, শস্য নিবিড় এবং কৃষিতে প্রযুক্তি উন্নয়ন ঘটাতে বিভিন্ন প্রকল্প নতুন জাতের ধান আবিস্কার, সবজি বীজ, পানি সংরক্ষণে মিনি পুকুর খননসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Reneta

এছাড়া ৭ হাজার ১২৩ কিলোমিটার খাল পুনঃখনন, ১৭০ কিলোমিটার ফসল রক্ষায় বাঁধ নির্মাণ করা হয়েছে বলে মন্ত্রী জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনিসুল হককৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬

ঝামেলামুক্ত ও সাশ্রয়ী ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প শুরু করেছে সৌদি আরব

জুলাই ৭, ২০২৬

মেসির মতো ‘সমর্থন’ পান না রোনালদো

জুলাই ৭, ২০২৬

সিনেমায় দর্শক নেই, তবে বিশ্বকাপ দেখতে উপচে পড়া ভিড়!

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT