বিনোদন

শিগগির ক্যানসার জয় করে ফিরবো: সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্তের ক্যানসার জয় করে ফিরার মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্জয় দত্তের ক্যানসার মুক্তির পর তার বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যানসার মনোবল ভাঙতে পারেনি সঞ্জয় দত্তের। এক ভিডিও বার্তায় জানিয়েছেন, শিগগির ক্যানসার জয় করে ফিরবেন তিনি।

বুধবার সেলেব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সঞ্জয় দত্তের একটি ভিডিও শেয়ার করা হয়। চুল কাটাতে সেখানে গিয়েছেন সঞ্জয়।

ভিডিওতে কপালের একটি দাগ দেখিয়ে সঞ্জয় বলেন, ‘এটা আমার জীবনের নতুন দাগ, তবে আমি এটাকে হারাবো। শিগগির ক্যানসার জয় করে ফিরবো।’

সঞ্জয় দত্ত কথা বলেছেন তার হাতে থাকা কাজ সম্পর্কেও। তিনি বলেন, ‘বাড়ির বাইরে যেতে ভালো লাগে সবসময়েই। আমি দাড়ি বড় করছি কেজিএফ টু এর জন্য। নভেম্বরে শুটিং শুরু করবো। আবার সেটে ফিরবো ভেবে আনন্দ লাগছে। কাল ‘শমসেরা’র ডাবিং আছে। সেখানেও মজা হবে।’

আগস্টে সঞ্জয় দত্ত জানান। চিকিৎসার জন্য কাজ থেকে কিছুদিন বিরতি নেবেন তিনি। এরপর তার ক্যানসার ধরা পরে। দেরি না করে তাৎক্ষণিকভাবে ক্যানসারের চিকিৎসা শুরু করে দিয়েছেন সঞ্জয়। -ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:কেজিএফ ক্যানসার বলিউড শমসেরা সঞ্জয় দত্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…