বিনোদন

শাড়িতে অনন্য দীপিকা

শাড়িতে অনন্য দীপিকা

দীপিকা পাড়ুকোনের শাড়িপ্রীতির কথা বোধহয় কম বেশি সবারই জানা। শাড়ি পড়তেই নাকি স্বাচ্ছন্দ্য এ তারকার। তবে ইদানীং ব্যস্ততা বেড়েছে বেশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা দেখা পাওয়া যাচ্ছে না দীপিকাকে। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়ার তালিকায় এই অভিনেত্রীর নাম প্রথম। শুধু অভিনয় দিয়েই ভক্তদের জয় করেননি। ‘ইয়ে জওয়ানি হ্যায় জওয়ানি’ সিনেমার সেই নীল শাড়ি পড়া দীপিকাকে আজও ভুলতে পারে না ভক্তরা।

২০১৩ সালে ‘সেরা শাড়ি’ নির্বাচিত হয়েছিল ওই নীল শাড়ি। আবারও অনন্য সুন্দরী রূপে তাকে দেখা গেছে। এছাড়াও ‘পিকু’ সিনেমার শুটিংয়ের সময়  কলকাতায় এসে তাঁতের শাড়ির প্রেমে পড়েন তিনি। সম্প্রতি ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘বলিউড নাউ’ পেজে শাড়ি ভক্ত এই তারকার একটি আকর্ষণীয় একটা ছবি পোস্ট করা হয়। সেখানে হালকা গোলাপি আর সাদা রঙের একটি শাড়ি পড়ে আছেন দীপিকা।

আর সেখানে কী লেখা আছে জানেন?  ‘শাড়ি ছাড়া আর কিছুতেই নারীকে অতটা সুন্দর দেখায় না!’ বলিউড নাউ।

‘ইয়ে জওয়ানি হ্যায় জওয়ানি’ সিনেমার সেই নীল শাড়ি
‘ইয়ে জওয়ানি হ্যায় জওয়ানি’ সিনেমার সেই নীল শাড়ি
বিষয়:দীপিকা পাড়ুকোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…