শাহরুখ খানের বাড়ি ‘মান্নত’-এর পাশের উঁচু বিল্ডিং-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে নেভাতে কাজ করেছে দমকলের আটটি ইঞ্জিন। পাশাপাশি সাতটি বিশাল ট্যাংকারও ছিল ঘটনাস্থলে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ২১তলা এই বিল্ডিং-এর ১৪তলা থেকে আগুনের সূত্রপাত। কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।
অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। শাহরুখের ভক্তদের মনে ভয় তৈরি হয়েছে। শাহরুখ খানের বাড়ি হওয়ায় বান্দ্রার অন্যতম হাই প্রোফাইল জোন এটি। ঘটনাস্থলের ভিড় সামাল দিতে কাজ করেছে বিশাল পুলিশ বাহিনী।








