চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ-আমিরের প্রস্তাব ফিরিয়েছেন সব্যসাচী চক্রবর্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২০
বিনোদন
A A

‘ফেলুদা’ খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে বিভিন্ন সময়ে দেখা গেছে বলিউডের ছবিতেও। ‘দিল সে’, ‘পরিণীতা’ এবং ‘খাকি’তে অভিনয় করেছেন তিনি। এছাড়াও মিরা নাইরের হলিউড সিনেমা ‘দ্য ন্যামসেক’-এ দেখা গেছে তাকে। এই অভিনেতা জানিয়েছেন শাহরুখ খান এবং আমির খানের সঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করার সুযোগ পেয়েও করতে পারেননি তিনি।

এক সাক্ষাৎকারে সব্যসাচী বলেন, “বেশিরভাগ সময়েই আমাকে ‘না’ বলতে হয়েছে কারণ চরিত্রগুলো এসেছিল শেষ মুহূর্তে। কাস্টিং ডিরেক্টর আমাকে ফোন দিয়ে ১৫ দিনের মধ্যে শিডিউল চেয়েছিলেন। অনেকসময় বলেছেন শুটিং এর জন্য দেশের বাইরে যেতে হবে। আমার হাতে সবসময়ে পরবর্তী দুই মাস পর্যন্ত শিডিউল থাকতো। শেষ মুহূর্তে আসা ছবির প্রস্তাবের জন্য আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কাজ ফেরাতে পারিনি।”

তিনি আরও বলেন, ‘বেশ কয়েকজন তারকার সঙ্গে কাজের সুযোগ হারিয়েছিল এবং বিষয়টির জন্য খারাপ লাগে। আমির খান আমার জন্য ‘লগন’-এর একটি চরিত্র ভেবে রেখেছিলেন। শাহরুখ খান ‘অশোকার একটি চরিত্রে আমাকে নিতে চেয়েছিলেন। এরকম আরও অনেক প্রস্তাব এসেছিল যেগুলো ফেরাতে হয়েছে।’

বিপরীত ঘটনাও ঘটেছে বলে জানান সব্যসাচী। এমনও হয়েছে যেতে ছবির জন্য নির্বাচিত হয়ে মুম্বাই গিয়েছেন, প্রযোজকের সঙ্গে কথা বলে কলকাতা ফিরেছেন। এরপর খবরের কাগজে জানতে পারেন যে ছবির শুটিং শুরু হয়ে গেছে, তাকে ছাড়াই। তাকে যে সিনেমা থেকে বাদ দেয়া হয়েছে সেটা কেউ জানানোর প্রয়োজনও মনে করেননি।

তবে এসব বিষয়কে কাজের অংশ মনে করেন সব্যসাচী। এগুলো তার বিষণ্ণতার কারণ হতে পারেনি কখনও। কারণ তিনি মনে করেন, যতদিন জীবন আছে, তত দিন আশাগুলোকে বাঁচিয়ে রাখা উচিত। কইমই

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানশাহরুখ খানসব্যসাচী চক্রবর্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাধারণ কর্মীর জন্য প্রধানমন্ত্রীর উপহার

জুলাই ৮, ২০২৬

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT