বিনোদন

শাহরুখের ‘রইস’ রোমান্স-অ্যাকশনে ভরপুর (ভিডিও)

শাহরুখের ‘রইস’ রোমান্স-অ্যাকশনে ভরপুর (ভিডিও)

নতুন বছরে নতুন রূপে বলিউড কাঁপাতে হাজির হচ্ছেন কিং খান শাহরুখ খান। সেই বার্তা জানান দিতেই মুক্তি পেল রোমান্স-অ্যাকশনে ভরপুর ‘রইস’ সিনেমার ট্রেলার। গত বুধবার  প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় ট্রেলারটি।

ট্রেলারটি এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউড বোদ্ধোদের দাবি আসছে বছরের বক্স অফিস মাত করবে শাহরুখ খান।

‘রইস’ ছবিতে গুজরাটের ডনের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ছবিতে শাহরুখের অ্যাকশনের ধামাকা থাকবে দর্শকদের মূল আকর্ষন। আর সেকারণে শাহরুখ নিজের বেশভূষাতেও এনেছেন ব্যাপক পরিবর্তন। মুখে ছেটে পরিপাটি করে রেখেছে দাড়ি। চোখে সুরমা। চেহারায় রুক্ষতা। তবে প্রেমিক রুপেও দেখা দিবেন তিনি। রোমান্স করবেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে।শাহরুখের ‘রইস’ রোমান্স-অ্যাকশনে ভরপুর (ভিডিও)

‘রইস’ ছবিতে প্রধান ঝলক হিসেবে রাখা হয়েছে আইটেম গার্ল সানি লিওনকে। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে দুর্দান্ত অভিনয় করবেন নওয়াজুদ্দিন সিদ্দিকী।

রাহুল ধোলাকিয়া পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৫ জানুয়ারি।

বিষয়:বলিউড শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…