চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের বাড়ির সামনে সুশান্ত ভক্তদের ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
বিনোদন
A A

আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে ‘মান্নত’র সামনে ভিড় জমিয়েছেন শাহরুখ ভক্তরা। পাশে দাঁড়িয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভক্তরাও।

রবিবার শাহরুখ খান ও তার পরিবারের সাথে থাকার বার্তা নিয়ে ‘মান্নত’-এর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সুশান্তের ভক্তদের। তাদের হাতে ছিল সুশান্ত ও দিশা সাইলানের ছবি।

সুশান্ত নিজেও শাহরুখের ভক্ত ছিলেন। বেঁচে থাকলে তিনিও শাহরুখ ও তার পরিবারকে সমর্থন জানাতেন, সেই ভাবনা থেকেই অকাল প্রয়াত এই অভিনেতার ভক্তরা শাহরুখের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

একাধিক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুত জানিয়েছিলেন কীভাবে তার ক্যারিয়ারের পথ বাছতে সাহায্য করেছিলেন শাহরুখ খান। এমনকি নিজের জীবনেও শাহরুখের প্রভাব পড়ার ব্যাপারেও নানান কথা বলেছিলেন তিনি। সুশান্ত জানিয়েছিলেন, ‘কিস দেশমে হ্যায় মেরা দিল’ ধারাবাহিকের সেকেন্ড লিড থেকে সফল বলিউড অভিনেতা হয়ে উঠবার এই যাত্রায় সুশান্তের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন শাহরুখ খান।

সুশান্তের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন শাহরুখ খান। টুইটার সুশান্তের সঙ্গে একটি ছবি পোস্ট করে শাহরুখ লিখেছিলেন, ‘ও আমাকে খুব ভালোবাসতো…আমি ওকে খুব বেশি মিস করব। তার এনার্জি, তার প্রাণোচ্ছলতা এবং ওই হাসি ভরা মুখটা। আল্লাহ তার আত্মার শান্তি দিক, তার পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল গভীর সমবেদনা। প্রচণ্ড খারাপ একটা খবর.. আমি সত্যি হতবাক’।

আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জামিনের আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের আদালত। আরিয়ান বর্তমানে আর্থার রোড জেলে আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিয়ান খানমান্নতশাহরুখ খানসুশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামায়াত ছাড়ার প্রস্তাব বিএনপির বেশিরভাগ নেতার

পরবর্তী

পুজোর ফুল

পরবর্তী

পুজোর ফুল

শরৎ মানেই

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT