বিনোদন

১১ রুপি ঈদি পেয়ে মার্কেটে শাহরুখ

শাহরুখের ঈদ

শাহরুখের ঈদ

বরাবরই বেশ ঘটা করে ঈদ উদযাপন করেন শাহরুখ খান। শুধু ঈদ নয়, পুরো রোজার মাসেই ঈদের আমেজ অনুভব করেন তিনি। কাজের কারণে রোজা রাখার সুযোগ না হলেও চেষ্টা করেন এই সময়টাতে নামাজ পড়ার। সেই সঙ্গে গরিবদেরকে প্রচুর অর্থ বিলিয়ে দেন তিনি। তবে শাহরুখ জানান, এখনের ঈদের চাইতে ছোট বেলার ঈদটাই বেশি উপভোগ্য ছিল তার।

ছোট বেলার ঈদের মজার একটি ঘটনা এখনো মনে করেন শাহরুখ। বাবার কাছ থেকে ১১ রুপি ঈদি পেয়েছিলেন একবার। সেটাই ছিল তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঈদ। এতগুলো রুপি ঈদি পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন শাহরুখ। এক দৌড়ে চলে যান মার্কেটে। কিনেছিলেন বেশ কিছু শখের জিনিস। এখনো সেই মধুর স্মৃতিগুলো মনে পরে শাহরুখের। এছাড়াও গত বছরের ঈদটাও স্মরণীয় ছিল কারণ গত ঈদে সবার সঙ্গে আব্রামের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি।

শাহরুখ জানালেন সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছা আছে এবার ঈদে। এছাড়া এবার ঈদে আর কোনো পরিকল্পনা নেই। স্ত্রী এবং সন্তানদের নিয়ে দিনটি উপভোগ করবেন বলে জানান শাহরুখ। টেলি গসিপ।

বিষয়:ঈদ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…