চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাম্মীর ছবিতে রুমানা মঞ্জুরের জীবন সংগ্রাম, কানাডায় মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
বিনোদন
A A

স্বামীর নির্যাতনে দৃষ্টিশক্তি হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের ঘটনা কারো অজানা নয়। তার জীবন সংগ্রাম ও লড়াই এবং এমন আরো তিন নারীর গল্প নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘আনটায়িং দ্য নট’ মুক্তি পাচ্ছে কানাডার মূল ধারার সিনেমা হলে।

সোমবার (১৭ জুন) কানাডার ‘হট ডকস টেড রজার্স’ সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে, ছবিটির অফিশিয়াল পেইজ থেকে এমনটাই জানানো হয়েছে। সেখানে আরো বলা হয়, ‘আনটায়িং দ্য নট’ ছবিতে বাংলাদেশে নারী নির্যাতন এবং প্রতিরোধের লড়াইয়ের উপাখ্যান তুলে ধরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নির্মাতা জানা শাম্মী।

ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নির্মাতা জানা শাম্মী জানান, কানাডায় সোমবারের উদ্বোধনী শো’তে রুমানা মঞ্জুর ও নাঈমা উপস্থিত থাকবেন।

ছবিটি দেখতে কানাডার স্থানীয় দর্শকের পাশাপাশি সেখানে অবস্থানরত বাঙালি দর্শকদের প্রতিও আহ্বান জানিয়েছেন নির্মাাতা।

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার যে অপসংস্কৃতির বিস্তৃতি ঘটেছে, এবং দিনকে দিন সেটা আরো তীব্রতর হচ্ছে তার কারণ অনুসন্ধানই এই ‘আনটায়িং দ্য নট’-এর অন্যতম উদ্দেশ্য। শুধু তাই নয়, চলচ্চিত্রের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়েই এই ছবিটি বানানোর কাজে হাত দেন বলেও জানান তিনি।

এদিকে ‘আনটায়িং দ্যা নট’ প্রামাণ্যচিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে কানাডিয়ান চলচ্চিত্রে জানা শাম্মীর অভিষেক ঘটতে যাচ্ছে। এর আগে কানাডিয়ান প্রামাণ্য চিত্র নির্মাণে কাজ করলেও এককভাবে তার পরিচালনায় এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাজানা শাম্মীনাঈমাপ্রিমিয়াররুমানা মঞ্জুরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বরিশালে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের শ্রদ্ধা নিবেদন (সংগৃহীত)।

জুলাই অভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাপানের পথ অনুসরণ করে স্টেম শিক্ষায় এগোতে চায় বাংলাদেশ: ববি হাজ্জাজ

আগস্ট ৫, ২০২৬

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT