চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব এখন মৃত্যুপুরীর ‘শাহেনশাহ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

নায়িকার সাথে রোমান্স, ভিলেনের সাথে অ্যাকশন, রক্ত গরম করা সংলাপ বাংলা চলচ্চিত্রের চিরাচরিত বিষয়। কিন্তু বাংলা ছবির একই সংলাপ যখন ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের মুখে, তখন ফিদা তার দর্শককূল।

‘শাহেনশাহ’র প্রায় দেড় মিনিটের টিজারে চিরাচরিত সেই নাচ, গান আর অ্যাকশন ই দেখা গেছে। তবু শাকিবের মুখের একটি সংলাপ এখন সিনেমাপ্রেমীদের মুখে মুখে!

চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির টিজার প্রকাশ হয় শুক্রবার সন্ধ্যায়। ১ মিনিট ২৭ সেকেন্ডের এই টিজারটি ২৪ ঘন্টা পার না হলেও শুধু ইউটিউবেই দর্শক এখন পর্যন্ত দেখেছেন প্রায় ১২ লাখ বার। ফেসবুকেতো বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার হচ্ছেই!

টিজার প্রকাশের পর ‘শাহেনশাহ’য় শাকিবের লুক নিয়ে কথা বলছেন অনেকে। প্রথম টিজারে কোনো সংলাপ রাখেননি নির্মাতা। শুধু টিজারের শেষ প্রান্তে এসে শাকিবের মুখে শোনা যায় ‘ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড অব শাহেনশাহ’! যা সোশাল মিডিয়ায় রীতিমত ছড়িয়ে গেছে।

মৃত্যুপুরীতে কাকে স্বাগতম জানাচ্ছেন শাহেনশাহ রূপী শাকিব? টিজারে সেটা না বোঝা গেলেও দর্শককে প্রতীক্ষায় থাকতে হবে ‘শাহেনশাহ’র দ্বিতীয় টিজারের জন্য। যা আসন্ন ভালোবাসা দিবসে প্রকাশ করা হবে।

শাহেনশাহ’তে শাকিবের সঙ্গে প্রথমবার জুটি বেধে আলোচিত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এছাড়া এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখতে যাচ্ছেন নবাগতা নায়িকা রোদেলা জান্নাত। ছবিতে আছেন চার শক্তিমান অভিনেতা উজ্জ্বল, মিশা সওদাগর, আহমেদ শরীফ ও ডন।

Reneta

সব মিলিয়ে বছরের প্রতীক্ষিত ছবিটির জন্য দর্শককে অপেক্ষা করতে হবে মার্চের ২২ তারিখ পর্যন্ত। এমনটাই জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার তরফে।

দেখে নিন ‘শাহেনশাহ’র প্রথম টিজার:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাত ফারিয়ালিড বিনোদনশাকিব খানশাপলা মিডিয়াশাহেনশাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইমরান-সাফার বছর পূর্তি!

পরবর্তী

খুলনায় স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত কাছিম উদ্ধার

পরবর্তী
কাছিম

খুলনায় স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত কাছিম উদ্ধার

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT