চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান-সাফার বছর পূর্তি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

ঠিক এক বছর আগে প্রকাশ পেয়েছিল সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও অভিনেত্রী সাফা কবিরের মিউজিক ভিডিও ‘এমন একটা তুমি চাই’। দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ব্যানারে প্রকাশিত গল্পনির্ভর এই ভিডিও ইউটিউব ভিউ হয় ২ কোটি ২০ লাখেরও বেশি!

গত বছরের হিট গানের তালিকায় গানটির অবস্থান শুরুর দিকে। এটি লিখেছিলেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নাজির মাহমুদ, গেয়েছেন ইমরান, মডেল হয়েছেন সাফা কবির, ভিডিও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। আর প্রকাশ পেয়েছিল ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

মজার তথ্য হলো, ঠিক একই টিম নিয়ে আবারও নির্মিত হলো নতুন আরেকটি মিউজিক্যাল প্রজেক্ট। এটির নাম, ‘আমার কাছে তুমি অন্যরকম’। প্রকাশ পাচ্ছে চলতি বছর ঠিক একই তারিখে, ৫ ফেব্রুয়ারি! অর্থাৎ এই টিমের তৈরি প্রথম গানের জন্মদিনে প্রকাশ পাচ্ছে আরেকটি গানচিত্র। যেমনটা এর আগে এই দেশে ঘটেনি বলেই অভিমত ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

Banglabid

এরমধ্যে গানের রেকর্ডিং আর শুটিং শেষ। চলছে সম্পাদনার কাজ। মিউজিক ভিডিওটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, আমরা দর্শককে গুণগত জিনিষ উপহার দিতে চাই। আর সেজন্যই প্রায় সাত মাস সময় নিয়ে একটাই প্রজেক্ট শেষ করেছি। আশা করছি এবারও ভালো কিছুই অপেক্ষা করছে সবার জন্য।

এদিকে ইমরান বললেন একই কথা, তবে অন্যভাবে। তার ভাষায়,  সিএমভির সাথে আমার শেষ কাজ এক বছর আগে- ‘এমন একটা তুমি চাই’। এটা আমার ক্যারিয়ারের অন্যতম হিট অডিও এবং ভিডিও কাজ। অথচ মাঝে আমি সিএমভি’র ব্যানারে আর কোনও কাজ করিনি। এই এক বছরে একটা গানেরই প্ল্যান করেছি, সেটি হলো- ‘আমার কাছে তুমি অন্যরকম’। একই টিম কাজ করেছি এবারও। মুক্তিও পাচ্ছে একই তারিখে! এটা একটা নতুন বিষয়। আইডিয়াটা আমার কাছে দারুণ লেগেছে। আশা করি এবারও সবাই মুগ্ধ হবেন।’’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি সূত্র জানায়, এবারের গানটিও বেশ রোমান্টিক। ভিডিওতেও থাকছে প্রেমময় গল্পের ছাপ। থাকছে বিশেষ কিছু চমক। কারণ, এবারও গানটি প্রকাশ হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) উৎসর্গ করে।

Reneta

ভিডিওতে একই টিমের প্রথম গান ‘এমন একটা তুমি চাই’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানলিড বিনোদনসাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬

আগুনঝরা বোলিংয়ের রহস্য খোলাসা করলেন ম্যাচসেরা হাসান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খরায় ইউরোপের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, স্যাটেলাইট ছবিতে ভয়াবহ চিত্র

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT