চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

দ্বিতীয় সেটটা হারার পর চোখে পানি দেখা গেল। সেটা কী সেট হারার কারণে, নাকি ক্লান্তি আর চোটের জন্য বোঝা গেল না। কষ্ট ভুলে তৃতীয় সেটে ঠিকই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন নাওমি ওসাকা। দুই বছর পর কোর্টে ফিরেই ফাইনালে ওঠা পেত্রা কেভিতোভাকে হারিয়ে প্রথম জাপানি টেনিস খেলোয়াড় হিসেবে তুলে ধরলেন অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও।

মেলবোর্ন পার্কে শনিবার চেকোস্লোভাকিয়ার কেভিতোভাকে ৭-৬(৭-২), ৫-৭, ৬-৪ সেটে হারিয়ে প্রথম এশিয়ান হিসেবে টানা দুই গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি গড়লেন ওসাকা। গত বছরের শেষ গ্র্যান্ডস্লাম ইউএস ওপেনও উঠেছিল ২১ বছর বয়সী টেনিস কন্যার হাতেই।

ওসাকার দিনে রূপকথা লিখতে পারতেন দুবারের উইম্বলডন জয়ী কেভিতোভাও। ২০১৬ সালের ডিসেম্বরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হয়ে দুবছরের জন্য চলে গিয়েছিলেন কোর্টের বাইরে। ফেরা হবে কিনা, ফিরলেও সেই আগের ফর্ম থাকবে কিনা, এমন সব শঙ্কা জেঁকে বসেছিল। ইংলিশ পত্রিকা গার্ডিয়ানকে জানিয়েছিলেন, ছুরিকাঘাতের পর ফিরে তার জীবনে এখন সবকিছুই নতুন। দ্বিতীয় জীবনে সবকিছুই উপভোগ করতে চান। কোর্টে যদি কিছু করতে পারেন সেটা হবে ‘বোনাস’!

এতটা বোনাস পাবেন অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে সেটা নিশ্চয় ভাবতে পারেননি কেভিতোভা। ২০১৬ সালে ছিলেন শীর্ষ বাছাই, দুই বছর পর অষ্টম বাছাই হয়ে প্রথম গ্র্যান্ডস্লাম খেলতে নেমে সোজা উঠে গেলেন ফাইনালে। প্রথম সেটটা টাইব্রেকে হারলেন, দ্বিতীয় সেট পিছিয়ে থাকলেও ঠিকই ঘুরে দাঁড়ালেন।

তবে তৃতীয় সেটে কেভিতোভাকে আর ঘুরে দাঁড়াতে দেননি ওসাকা। সমানতালে চলতে থাকা সেটে একপর্যায়ে প্রতিপক্ষের সার্ভ ভেঙে শেষপর্যন্ত শিরোপাই জিতে নিলেন জাপানের নতুন সেনসেশন।

ওসাকা জিতলেন ঠিকই, কিন্তু মন জিতে নিলেন কেভিতোভাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় দর্শক গ্যালারি থেকে উঠল ‘কেভিতোভা, কেভিতোভা’ রব। এশিয়ান নারীদের প্রথম গ্র্যান্ডস্লামজয়ী লি নার হাত থেকে শিরোপা তুলে ধরার সময় ওসাকা নিজেও স্বীকার করলেন তার প্রতিপক্ষ কোর্টে যা করতে পেরেছেন, সেটা নিয়ে সবারই গর্ব করা সাজে।

Reneta

গ্র্যান্ডস্লাম জয়ী ও রানার্সআপকে ম্যাচ শেষেই সুখবর দিয়েছে ডব্লিউটিপি। শিরোপা জেতায় এখন থেকে নারীদের সেরা বাছাই হবেন ওসাকা। তার ঠিক পরেই অবস্থান কেভিতোভার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেন টেনিসনাওমি ওসাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT