খুলনার দাকোপ উপজেলার কালাবগি এলাকার সুতারখালী খাল থেকে স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত আরো একটি বাটাগুর বাস্কা কাছিম উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনের করমজলে বাটাগুর বাস্কার প্রজেক্ট অফিসে নিয়ে কাছিমটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
রিভার তেরাপিন জাতের কাছিম এই বাটাগুর বাস্কা রক্ষায় বাংলাদেশের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, বন বিভাগ, অস্ট্রেলিয়ার জু ভিয়েনা এবং যুক্তরাষ্ট্রের টিএসএম দীর্ঘদিন ধরে কাজ করছে।
আবাসস্থল ও গতিবিধি সম্পর্কে ধারণা পেতে পিঠে ট্রান্সমিটার লাগিয়ে প্রথম দফায় দুটি ও দ্বিতীয় দফায় ৫টি বিরল প্রজাতির এই কাছিম ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে একটি মারা গেছে, আরেকটি গত ২১ জানুয়ারি বাগেরহাটে ধরা পড়ে।
সুন্দরবনের সুতারখালী খালে মাছ ধরার সময় স্থানীয় এক নারীর জালে আরেকটি ধরা পড়লে বন বিভাগের লোকেরা এটি উদ্ধার করে বাটাগুর বাস্কা প্রজেক্ট এর হাতে তুলে দেয় শুক্রবার।








