চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্ত মানলে পৌর নির্বাচনে যাবে বিএনপি

চকোর মালিথাচকোর মালিথা
১২:১৯ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

শর্ত সাপেক্ষে পৌর নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি। ১৫ দিন পিছিয়ে পুনঃতফসিলের দাবিও জানিয়েছে দলটি। নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য সারাদেশে গণগ্রেফতার বন্ধ, আটক নেতাদের মুক্তি, সংশ্লিষ্ট এলাকার ইউএনও এবং ওসি বদলির দাবির পাশাপাশি নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখার শর্ত দিয়েছে বিএনপি।

তবে শর্ত পূরণ না হলে কি করবে সেব্যপারে কিছু বলেনি দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

লন্ডন থেকে ফিরে গত দুদিন প্রথমে দলের সিনিয়র নেতাদের এবং পরে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে পৌর নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা। ওই বৈঠকের সিদ্ধান্ত জানাতে শুক্রবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন।

সম্মেলনে আসাদুজ্জামান রিপন পৌর নির্বাচন নিয়ে বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থান ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য এবং জনগণের ভোট আকাঙ্ক্ষা পূরণের জন্য পৌর নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তবে নির্বাচনের জন্য বেশ কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে গণগ্রেফতার বন্ধ, আটক নেতাদের মুক্তিদানে কমিশনের কার্যকর ভূমিকা পালন, পৌর নির্বাচনের মনোনয়নের জন্য ৫ দিনের বেশি সময় বাড়ানো এবং সংশ্লিষ্ট এলাকার ইউএনও এবং ওসি বদলির দাবীও রয়েছে।

শর্তগুলোসহ দলের অবস্থান ব্যাখ্যা করে আগামী দুইএক দিনের মধ্যে নির্বাচন কমিশনে চিঠি দেয়ার কথা রয়েছে বিএনপির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরনির্বাচনবিএনপিস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT