শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ পাঠ করান।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়।
এরপর ওই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৬ জন কাউন্সিলর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৪ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
মৌলভীবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচতি সুলতান মনসুর সংসদ ভবনে শপথ নেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
গত ৩০ ডিসেম্বর বহুল আলোচিত ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯২ আসনে জয় পায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। বিপরীতে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জয় পায় মাত্র ৮টি আসনে।






