চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতিকুল ইসলাম ও পরিবারকে দেশ ছাড়তে আদালতের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আদালত
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরিনের বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নির্দেশনা প্রদান করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. সাইফুজ্জামান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের যন্ত্র ক্রয়সহ বিভিন্ন খাতে সরকারি অর্থ অপচয় ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। বর্তমানে এই অভিযোগগুলোর বিষয়ে নিবিড় অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানকালে জানা গেছে যে, আতিকুল ইসলাম ও তার পরিবারের নামে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

দুদকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার এবং তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া গেছে। তারা দেশের বাইরে চলে গেলে চলমান অনুসন্ধান প্রক্রিয়া ব্যাহত হতে পারে বিধায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছিল এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামআদালতের আদেশঢাকা উত্তর সিটি করপোরেশনদেশ ছাড়তে বাধা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাউডস্পিকারে আজান সম্প্রচারে নিষেধাজ্ঞা ডেনমার্কের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মৌলিক সংস্কারের দাবি উপেক্ষা করছে সরকার, অভিযোগ বিরোধীদলীয় নেতার

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে চলছে তাজিয়া মিছিল

জুন ২৬, ২০২৬

ভিনির গোল বাতিল, স্কটল্যান্ড ম্যাচের রেফারি নিয়ে ফিফায় চিঠি ব্রাজিলের

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT