চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও রিমান্ডে আনিসুল-আতিকুল-সালমান-মামুনসহ ৬ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, আদালত
A A
আনিসুল, আতিকুল, সালমান ও মামুনসহ ৬ জন রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথক হত্যা ও হত্যাচেষ্টার নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

আজ বুধবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর চার আসামি হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

Banglabid

মামলার তথ্য বলছে, রাজধানীর মিরপুর থানায় করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল–মামুনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

অপর দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। আদালত আনিসুল হককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় আতিকুল ইসলামকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তাকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

Reneta

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। ৩ সেপ্টেম্বর গ্রেফতার হন চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১০ মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আনিসুল হকের মোট ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুনকে ১২ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া বুধবার আদালত পৃথক মামলায় সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল ইসলামআনিসুলআবদুল্লাহ আল মামুনআসাদুর রহমান কিরণতানভীর হাসান সৈকতরিমান্ডসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

অর্থনীতির চাকা সচল করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ, বাস্তবে কেন ধীরগতি?

আগস্ট ১৫, ২০২৬

ঘুষ দিয়ে শিক্ষকদের প্রাপ্য টাকা তোলা জাতির জন্য দীনতা-হীনতা: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

যে সময় শ্রমিকের জীবন যাপন করতে হয়েছিলো মিলনকে!

আগস্ট ১৫, ২০২৬

প্রকৃতি আমাদের শেখায়—সবকিছুই একদিন বদলে যায়

আগস্ট ১৫, ২০২৬

যে কারণে মেসির অনুশীলনে গোপনীয়তা চান মিয়ামি কোচ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT