আদালত

সাবেক মেয়র আতিকুল ৫ দিনের রিমান্ডে

আতিকুলের রিমান্ডের সময়ের ছবি, সাবেক মেয়র আতিকুল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মেয়র আতিকুলের ৫ দিনের রিমান্ডের সময়ের ছবি, তিনি আদালত থেকে বের হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে আসামিকে আদালতে আনা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে রাষ্ট্রপক্ষে আসামির রিমান্ড চেয়ে শুনানি করা হয়। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৭ নভেম্বর মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় আতিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন।

শিক্ষার্থী রফিক হাসান হত্যা মামলায় গ্রেপ্তা‌র দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। পরে মোহাম্মদপুর থানার আরও দুই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ডিএনসিসির সাবেক মেয়র আতিককে গ্রেপ্তা‌র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ।

বিষয়:আতিকুল ইসলাম রিমান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…