অস্ট্রেলিয়ার ২৯ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সাবেক যোগাযোগমন্ত্রী ম্যালকম টার্নবুল। মঙ্গলবার সকালে শপথ গ্রহণ করে ম্যালকম বলেন, একজন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী হিসেবে সময়টা আমার জন্য খুব চ্যালেঞ্জিং।
শপথ গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের আরো বলেন, দেশের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আমি অনেক আশাবাদী। দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবো, যেনো আগামীতে দেশ আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে।
সোমবার সন্ধ্যায় দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির সদস্যদের ভোটাভুটিতে সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে হারিয়ে দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন টার্নবুল।







